ঢাকা মেডিকেলের হলের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজের ড. ফজলে রাব্বী হলের চার তলার ছাদ থেকে পড়ে মুনীর হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মুনীর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী কুব্বাত আলীর ছেলে।
নিহতের মা আছিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদকাসক্ত মুনীর বুধবার সকালে তার কাছে তিন হাজার টাকা দাবি করে। আছিয়া টাকা দিতে অস্বীকার করলে মুনীর ঘরের জিনিসপত্র ভাংচুর করে। এরপর সে একটি ব্যাগে কিছু পাটের দড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে যায়।
মুনীরের মা আরও জানান, ছেলের পিছু নিয়ে তিনি তাকে হলে ঢুকে পড়তে দেখেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার দারোগা মো. সরোয়ার জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
