জয়পুরহাটে ৩ জেএমবি সদস্য গ্রেপ্তার
জয়পুরহাটের বিভিন্ন স্থানে মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সদস্য জেলা সদরের হরিপুর পূর্বপাড়া গ্রামের নইম উদ্দিনের ছেলে আবদুল হাকিম (৩২), কালাই উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এমরান হোসেন (২৪) ও ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের হাজের আলীর ছেলে আতিয়ার রহমানকে (৩০) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, আঞ্চলিক কমান্ডার মন্তেজার রহমানসহ জেএমবির পলাতক অন্য সদস্যদের তথ্য উদঘাটনে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
