২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামী পালিয়ে যাওয়ায় দুই পুলিশ সাময়িক বরখাস্ত

থানা থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 11:09 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এরা হলেন রাজধানীর দক্ষিণ খান থানা থেকে উপ-পরিদশর্ক হারুনুর রশীদ ও কনস্টেবল আজাদ।

দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে সুমন নামে ডাকাতি মামলার এক আসামীকে গ্রেপ্তার করা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদ করার সময় ভোররাতে এক পর্যায়ে আসামি কৌশলে পালিয়ে যায়। এ ঘটনার জন্য ওইদিন রাতে কর্তব্যরত দুই সদস্যকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি জানান, পালিয়ে যাওয়া আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামীর নামে পালিয়ে যাওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।