২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় ওয়ার্ড কমিশনার গ্রেপ্তার

পটিয়া পৌরসভার ওয়ার্ড কমিশনার আবু সৈয়দকে যৌথবাহিনী মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 09:35 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

পটিয়া থানার এসআই ওয়াহেদুজ্জামান জানান, যৌথবাহিনীর অভিযান শুরুর পর থেকে এতদিন তিন নম্বর ওয়ার্ডের এই কমিশনার পালিয়ে ছিলেন।

তিনি বলেন, আবু সৈয়দ থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ আছে।