২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে বরিশালে একজনের যাবজ্জীবন

বরিশালের মেহেন্দিগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 06:46 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেলায়েত হোসেন মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সবুজ খান। সে অবশ্য পলাতক।

মামলার বিবরণে জানা গেছে, ২০০১ সালের ১৮ এপ্রিল গভীর রাতে উপজেলার চানপুর ইউপির দেশখাককাবী গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করে সবুজ।

পরের দিন ধর্ষিতা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার এসআই সিদ্দিকুর রহমান ওই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।