ক্ষুদ্র-ঋণ প্রকল্প অনুসরণ করতে চান কারজাই
বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রকল্পের সাফল্য থেকে শিক্ষা নিয়ে এই ধারা অনুসরণ করতে চায় সার্ক পরিবারের নতুন সদস্য দেশ আফগানিস্তান। নয়াদিল্লিতে শুরু হওয়া ১৪ তম সার্ক সম্মেলনে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এই আগ্রহের কথা জানিয়েছেন। নয়াদিল্লি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানাচ্ছেন সিএনএন-আইবিএন এর সিনিয়র স্পেশাল করসপন্ডেন্ট সুমন চক্রবর্তী।
বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রকল্পের সাফল্য থেকে শিক্ষা নিয়ে এই ধারা অনুসরণ করতে চায় সার্ক পরিবারের নতুন সদস্য দেশ আফগানিস্তান। নয়াদিল্লিতে শুরু হওয়া ১৪তম সার্ক সম্মেলনে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এই আগ্রহ প্রকাশ করেছেন।
বাংলাদেশের অত্যন্ত সফল ক্ষুদ্র ঋণ প্রকল্পের মডেল অনুসরণ করে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে রাজনৈতিক, অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলেই বিশ্বাস করেন কারজাই।
সম্মেলন চলার ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রশ্নের জবাবে কারজাই বলেন, “ক্ষুদ্রঋণ বাংলাদেশসহ গোটা বিশ্বেই দারিদ্র্য দূরীকরণের অন্যতম কার্যকর হাতিয়ার হিসাবে স্বীকৃত। আমরা বাংলাদেশের কাছ থেকে এর প্রয়োগ শিখে আফগানিস্তানে তা বাস্তবায়ন করতে চাই।”
কারজাই আরও বলেন, গ্রামীণ ব্যাংকের সাফল্য থেকে বাংলাদেশের ক্ষুদ্র আর্থিক প্রকল্পগুলোর (এমএফআই) কার্যক্রমের দ্রুত প্রসার ঘটেছে। এনজিও-এমএফআই প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র্্ঋণ প্রকল্প চালু করে এবং স্বল্প ঋণ বিতরণ করে দারিদ্র দূরীকরণের কাজ করছে। বাংলাদেশে এই পদ্ধতির প্রবর্তক হিসাবে গত বছর নোবেল পুরস্কার পেয়েছেন মুহাম্মদ ইউনূস।
অন্য এক প্রশ্নের জবাবে হামিদ কারজাই বলেন, আফগানিস্তানের বিচ্ছিন্নতাবাদের পনুরাবৃত্তি হবে না। এ থেকে শিক্ষা নিতে হতে পারে। আমরা সবাই জানি পরবর্তীতে কি হবে। দুই দশকের বেশি দ্বন্দ্ব এবং বৈদেশিক হস্তক্ষেপ আমাদের অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।
সতর্ক করে দিয়ে তিনি বলেন, এ ধরনের বিদেশ নির্ভর নীতি আমাদের এ অঞ্চলের সবার জন্য এবং আন্তর্জাতিক সমাজে ক্ষতিকর ফল বয়ে আনবে।
