২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন নিভেছে সুন্দরবনে

পূর্ব সুন্দবনের পচা কোড়ালিয়া এবং নাপিতখালী বিলের আ্গুন সোমবার নেভানো সম্ভব হয়েছে বলে দাবি করেছে বনবিভাগ ও দমকল বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 09:47 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বাগেরহাট দমকল স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে। কোনো কোনো স্থানে সামান্য কিছু ধোয়া দেখা গেলেও সেসব এলাকায় পানি দেওয়ার জন্য বনে খনন করা কূপগুলো ভর্তি করে রাখা হয়েছে।

সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষক শেখ মিজানুর রহমান জানান, আগুন নিভে গেছে। এখন ক্ষয়ক্ষতি নিরুপণ এবং আগুন লাগার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি কাজ করছে।

সোমবার সন্ধ্যায় বন ত্যাগ করেন দমকল কর্মীরা। এছাড়া বিকেলে ঢাকায় ফিরে গেছেন প্রধান বন সংরক্ষক ওসমান গণি।

প্রসঙ্গত গত ১৯ মার্চ পূর্ব সুন্দরবন নাংলি ক্যাম্প সংলগ্ন পচা কোড়ালিয়া বিলে আগুন লাগে। পরে তা পাশের নাপিতখালী বিলে ছড়িয়ে পড়ে। বন বিভাগের দাবি অনুযায়ী আগুনে প্রায় দশ/বারো একর বনের গাছপালা পুড়ে গেছে। অবশ্য স্থানীয়দের মতে ক্ষতিগ্রস্ত বনভূমির পরিমাণ প্রায় ত্রিশ একর।