২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার কবর জিয়ারত করলেন খালেদা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রোববার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। এ সময় বিএনপির কয়েক সিনিয়র নেতা ও অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 06:26 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

খালেদা জিয়া সন্ধ্যা পৌনে ৬টার দিকে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে যান। সেখানে তিনি পাঁচ মিনিটের মতো মোনাজাত করেন।

সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরী, সহ-সভাপতি আ স ম হান্নান শাহ, জেড এ খান, অধ্যাপিকা সারওয়ারি রহমান, এএইচএম মোফাজ্জল করীম, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক সাংসদ জহিরুদ্দীন স্বপন, ইলিয়াস আলী, আলি নেওয়াজ মোহাম্মদ খৈয়াম, মোয়াজ্জেম হোসেন আলাল, আবুল কালাম আজাদ সিদ্দীকী, মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ।