নাজমুল হুদাকে এখনো রিমান্ড নেওয়া হয়নি
সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদাকে চারদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হলেও তিনি এখনও কারাগারেই আছেন। উচ্চ পর্যায়ের অনুমতি না পাওয়ায় শনিবার পর্যন্ত তাকে রিমান্ডে নেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
বৈদেশিক মুদ্রা আইন, শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় গত ২৯ মার্চ ঢাকার মহানগর হাকিম আব্দুর রউফ খান নাজমুল হুদার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমীরুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, এখন পর্যন্ত সিটি এসবি অফিসের অনুমতি পাওয়া যায়নি। তাকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে। সিটি এসবি অনুমতি পাওয়ার পর থেকে রিমান্ডের দিন গণনা শুরু হবে।
নাজমুল হুদাকে রিমান্ডে নিতে দেরি হওয়ার কারণ হিসাবে আমীরুল ইসলাম বলেন, “সিনিয়র নেতাদের ক্ষেত্রে এর জন্য উচ্চপর্যায়ের বিশেষ অনুমতি প্রয়োজন হয়। শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় অফিসিয়াল অনুমতি পাওয়া যায়নি।”
গত পাঁচ ফেব্র“য়ারি নাজমুল হুদার ধানমন্ডির বাসায় যৌথবাহিনী অভিযান চালিয়ে আমেরিকান ও সিঙ্গাপুর ডলার এবং ইউরোসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। ওইদিনই তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ ফেব্র“য়ারি সাব ইন্সপেক্টর আমীর হোসেন বাদী হয়ে ধানমন্ডি থানায় নাজমুল হুদার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন, শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করেন।
