ভোলায় বাস--ট্রাক সংর্ঘষে আহত ৩৫
ভোলা--চরফ্যাশন সড়কের আজিমুদ্দিন বাজারের কাছে শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাস এবং মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন।
চরফ্যাশন থেকে ভোলাগামী বাস আল আমিন পরিবহন এবং বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, আহতদের মধ্যে ১৬ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন জুয়েল (১৩), আবুল খায়ের (২৫), রেজাউল (৪৮), আব্বাস (২৯), আলেয়া বেগম (৫০), নুরুননাহার (৩০), টিটর (২৬), ছালেম (৪৬), মনির হোসেন (২৮), মোজাদ্দর (৫০), আবুল হোসেন (৬০), রাজেশ্বর (৪০), আকাশ (২৫), মাহমুদা (৫০), চালাম (২৫) এবং পারুল (৪৬)।
বাকি ১৯ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর ৩ ঘণ্টা ভোলা--চরফ্যাশন রুটে বাস চলাচল বন্ধ ছিল।
