২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে আজমিরীগঞ্জে চিকিৎসক আটক

রোগীকে ধর্ষণের অভিযোগে যৌথবাহিনী বৃহস্পতিবার আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বিষ্ণু প্রসাদকে আটক করেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 07:57 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বিষ্ণু প্রসাদ ২০০৬ সালের ২৯ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক গৃহবধুকে তার চেম্বারে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গৃহবধু গর্ভবতী হয়ে পড়লে পরে তিনি হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন।

এছাড়া গত বৃহস্পতিবার দুপুরে তিনি বিষয়টি সেনাক্যাম্পে জানান। এরপর বিকাল সাড়ে ৩টার সময় যৌথবাহিনী আজমিরীগঞ্জ থানা পুলিশের সহায়তায় বিষ্ণু প্রসাদকে আটক করে সার্কিট হাউজ সেনাক্যাম্পে নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টার সময় বিষ্ণু প্রসাদ উপস্থিত সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। রাত ১২ টায় তাকে আজমিরীগঞ্জ থানা পুলিশের হাতে দেওয়া হয়।

সিভিল সার্জন ডা. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।