২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিল এলাকার এক সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল থানা এলাকার এক সন্ত্রাসীকে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, সালাহউদ্দিন নামে পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসী একটি ডাকাত দলের নেতা। মতিঝিল থানার এস আই জিল¬ুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, সন্ত্রাসী সালাহউদ্দিন ফকিরাপুলের বাসা পরিবর্তন করে নারায়ণগঞ্জে বাসা ভাড়া করে ছিল। খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে চারটায় মতিঝিল থানা পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 02:50 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এসময় পুলিশ সালাউদ্দিনের কাছ থেকে গত ১৩ মার্চ তারিখে করা ডাকাতির কিছু টাকা ও বেশ কয়েকটি মোবাইল সিম কার্ড উদ্ধার করে।

জিল¬ুর রহমান আরও জানান, মতিঝিল থানায় তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ মোট ১২ টি মামলা রয়েছে।

শনিবার দুপুর নাগাদ সালাউদ্দিনকে আদালতে পাঠানো হতে পারে বলে জানান ওই থানার অপর এসআই মো.আলাউদ্দিন।