২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত বিচারক সোহেল আহমেদের বাবা সন্তুষ্ট

ঝালকাঠিতে ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির বোমা হামলায় নিহত সহকারি জজ সোহেল আহমেদের পিতা ডা. মনসুর আহমেদ ছয় জঙ্গির ফাঁসি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 12:27 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

নফহবংি২৪.পড়স কে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “জঙ্গিদের ফাঁসি হয়েছে বলে আমি খুশী। কিন্তু আমার ছেলেকে তো আর ফিরে পাব না।”

সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, “আর কোনো বাবা -- মাকে যেনো জঙ্গি হামলায় সন্তান হারাতে না হয়।”

নিহত সোহেল আহমেদের বাড়ি ভোলা শহরের কালিবাড়ি সড়কে। চাকরি সূত্রে তার স্ত্রী  বর্তমানে ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিকভাবে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি।