২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ মোঃ জিয়াউর রহমান বিমান বাহিনীর নতুন প্রধান

এয়ার কমডোর শাহ মোঃ জিয়াউর রহমানকে বিমান বাহিনীর নতুন প্রধান নিয়োগ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 12:09 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

৮ এপ্রিল সকাল থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তিনি বর্তমান প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এদিকে এয়ার কমডোর শাহ মোঃ জিয়াউর রহমানকে এয়ার ভাইস মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়। আগামী ৮ এপ্রিল সকাল থেকে এ পদোন্নতি কার্যকর হবে।

উলে¬খ্য এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম ৭ এপ্রিল বিকেল থেকে অবসরে যাবেন।