সিলেটে পাঁচ ছিনতাইকারী আটক
ছিনতাই করতে গিয়ে বৃহস্পতিবার সকালে জনতার ধাওয়া খেয়ে পাঁচ দুর্বৃত্ত ধরা পড়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়ার লোকমান আলী তার স্ত্রী চানদিনাকে নিয়ে সিলেট বিমানবন্দর যাওয়ার সময় পাঁচজন ছিনতাইকারী তাদের বেবিট্যাক্সির গতিরোধ করে। ছিনতাইকারীরা তার স্ত্রীর হাত থেকে ভ্যানেটি ব্যাগসহ এক লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় লোকজন তাদের ধাওয়া করে ধরে ফেলে। এরা হচ্ছে সিলেটের বড়ইকান্দির শামীম, কামাল, গোলাপগঞ্জের কালিশাইলের বিলাল, সিলেট নগরীর শিবগঞ্জের মাসুম, কানাইঘাটের বিষ্ণুপুরের এনাম।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজউদ্দিন জানান, ছিনতাইকারীদের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। তবে ছিনতাই হওয়া টাকার খোঁজ পাওয়া যাচ্ছে না। টাকা উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।
