২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাপিতখালী এলাকায় গত মঙ্গলবার রাতে আগুন লেগে ব্যাপক এলাকার গাছপালা পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে বনবিভাগ দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 09:21 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

প্রায় দুইদিন ধরে জ্বলা আগুনে ত্রিশ একরের মতো বন পুড়ে গেছে বলে স্থানীয়রা জানালেও বন বিভাগ বলেছে ক্ষতিগ্রস্ত বনভূমির পরিমাণ তিন একর।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম শহীদুল¬াহ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগুনে তিন একর বন পুড়ে গেছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে আছে এবং পুরোপুরি নেভানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, সুন্দরবনের পরিবেশ এ সময় উষ্ণ। সম্ভবত মৌয়াল বা বাওয়ালিদের ফেলে দেওয়া বিড়ি সিগারেট থেকে আগুন ধরেছে।

ফায়ার বিগ্রেডের বাগেরহাট জেলা সদর এবং মোড়েলগঞ্জ ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। সুন্দরবনের গরম বাতাসের কারণে আগুন পুরোপুরি নেভানো যাচ্ছে না বলে জানা গেছে।

বনবিভাগ সূত্র জানায়, সুন্দরবন পূর্ব বিভাগের পাশে ভোলা নদীতে পানির পরিমাণ খুব কম। পুড়ে যাওয়া এলাকার পরিবেশ আর্দ্র করার জন্য প্রশাসন বেশ কয়েকটি কূপ খনন করেছে। আগুনে সুন্দরী, গড়ানসহ প্রচুর গাছ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনো জানা যায়নি।

এর আগে গত ১৯ মার্চ পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের পচাঁ কোরালিয়া এলাকায় আগুন লাগে। এতে এক থেকে দেড় হাজার টাকার ক্ষতি হয় বলে তখন বনবিভাগ জানিয়েছিল।