২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় তিনটি বোমা উদ্ধার

সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ফেনসিডিল আটক করতে গিয়ে বৃহস্পতিবার তিনটি তাজা হাত বোমার সন্ধান পেয়েছেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ছয় বোতল ফেনসিডিল, তিনটি তাজা হাত বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 09:01 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

পুলিশ জানায়, ফেনসিডিল আটক করতে দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা সদর উপজেলার বেলেডাঙ্গা গ্রামে যান। সেখানে তল¬াশি চালিয়ে ফেনসিডিল ও ওই বোমা তিনটি পাওয়া যায়।

এ ব্যাপারে সদর থানার এস আই আক্তারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মাহমুদ হারুনের দেওয়া তথ্য অনুযায়ী সদর থানার এস আই রফিকের নেতৃত্বে একদল পুলিশ ওই অভিযান চালায়।

এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।