২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া মজুরির দাবিতে বাওয়ানী জুট মিলে বিক্ষোভ, উৎপাদন বন্ধ

বকেয়া মজুরি ও বেতন দাবিতে ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলে বৃহস্পতিবার শ্রমিক--কর্মচারীরা মিল কর্মকর্তাদের ঘেরাও করে বিক্ষোভ করেছেন। এ সময় মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। উত্তেজনা দেখা দেয় পুরো এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

মিলের ব্যবস্থাপক (হিসাব) আবদুল হক পাটোয়ারী বৃহস্পতিবার বিকেলে জানান, শ্রমিকদের সাপ্তাহিত মজুরি বাবদ প্রতি সপ্তাহে ৭০ লাখ এবং কর্মকর্তা--কর্মচারীদের বেতন ভাতা বাবদ প্রতিমাসে ৪৫ লাখ টাকা প্রয়োজন হয়। আর্থিক সংকটের কারণে বেতন ও মজুরি দেওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন দেশের বৃহত্তম পাটকল লতিফ বাওয়ানী জুট মিলে সাড়ে চার হাজার স্থায়ী এবং আড়াই হাজার অস্থায়ী শ্রমিক রয়েছে। সেখানে কর্মকর্তা--কর্মচারীর সংখ্যা আড়াই হাজার। শ্রমিকদের চার সপ্তাহের মজুরি ও কর্মকর্তা--কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া পড়েছে।