উয়ারী বটেশ্বরে চলতি মৌসূমের প্রতœতাত্ত্বিক নিদর্শন উপস্থাপন
বেলাব উপজেলার উয়ারী গ্রামে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে চলতি মৌসুমের খননে আবি®কৃৃত প্রত্মতাত্ত্বিক নিদর্শনগুলো।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মুনতাসীর মামুন, বিশেষ অতিথি ছিলেন শিল্পী হাশেম খান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লেখক--সাংবাদিক শাহরিয়ার কবির, প্রতœতত্ত্ব অধিদপ্তরের পরিচালক ড. শফিকুল আলম, গ্রামীণফোনের পরিচালক কাফীল এইচ এস মুরীদ ও উয়ারী বটেশ্বর প্রতœস্থানের গবেষক ঐহিত্য অন্বেষণের ট্রাস্টি বোর্ড সদস্য হাবিবুল¬া পাঠান।
সভায় চলতি মৌসুমের উৎখনন কাজের বর্ণনা দেন এর পরিচালক ড. সুফি মোস্তাফিজুর রহমান।
গ্রামীণফোনের অর্থানুকূল্যে ও ঐতিহ্য অন্বেষণের আয়োজনে গত ১৩ জানুয়ারি চলতি মৌসুমের প্রত্মতাত্ত্বিক খনন কাজ শুরু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা উৎখনন কাজে অংশ নেন।
প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন দূর্গনগরী উয়ারী বটেশ্বর। এখানে আবি®কৃৃত হয়েছে আদি ও ঐতিহাসিক যুগের নগর সভ্যতার নিদর্শন ।
২০০৪ সালে ১৮ মিটার দীর্ঘ এবং প্রায় ৬ মিটার প্রশস্ত চুন সুরকি মিশ্রিত রাস্তা আবি®কৃৃত হওয়ায় নগরের অন্যান্য বৈশিষ্ট্যও উন্মেচিত হতে থাকে।
২০০৬ সালে আরও ৩০ মিটার এবং প্রায় ২ দশমিক ১৫ মিটার প্রশস্ত পার্শ্ব রাস্তা উন্মোচিত হয়। ২০০৭ সালের উৎখননে এ রাস্তাটির ৩১ মিটার পর্যন্ত উন্মোচিত হয়েছে। রাস্তার দুই পাশে রয়েছে বসতির চিহ্ন।
১৯৩০ এর দশকে স্থানীয় শিক্ষক হানিফ পাঠান প্রথম এই প্রতœ স্থানটি সূধী সমাজের নজরে আনেন। পরবর্তীকালে তার ছেলে হাবিবুল¬া পাঠান স্থানটির গুরুত্ব তুলে ধরে পত্রপত্রিকায় লেখালেখি করেন।
২০০০ সালে অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সর্বপ্রথম এখানে পদ্ধতিগত প্রতœতাত্ত্বিক খনন কাজ শুরু করা হয়।
