২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর থেকে ৪টি বিদেশি পিস্তলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল এবং একশ’ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 12:20 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ কুদ্দুসুর রহমান ওরফে বিপ্লব (২২)।

র‌্যাব জানায়, র‌্যাব--৪ এর একটি দল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মিরপুর থানার মাজার রোডের ১৩৭/৭/সি নম্বরের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অস্ত্র ও গুলিসহ বিপ্লবকে আটক করা হয়। ওই বাড়িটি একটি টুপি তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।