শ্যামপুরে ছিনতাইকারীর হামলায় ২ কিশোর গুলিবিদ্ধ
রাজধানীর শ্যামপুরে বুধবার রাতে ছিনতাইকারীদের গুলিতে তুষার দেওয়ান (১৫) এবং তন্ময় (১৩) নামে দুই কিশোর গুরুতর আহত হয়েছে।
তুষারের বাম পায়ে এবং তন্ময়ের পেটে একটি করে গুলি লাগে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুষার দেওয়ান এবং তার খালাতো ভাই তন্ময় বুধবার রাত পৌনে আটটার দিকে ফরিদাবাদ ১৪/বি ব্যাংক কলোনীর বাসা থেকে রিকশায় কেরানীগঞ্জে খালার বাসায় যাচ্ছিল। কসাইবাড়ি আইজি গেটের সামনে পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। তুষার ও তন্ময় তাদের জাপটে ধরে চিৎকার করলে ছিনতাইকারীরা ৩/৪ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
তুষার ফরিদাবাদ ব্যাংক কলোনির আব্দুর রহীমের ছেলে।
শ্যামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই জাকির হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে।
