তারেক ও মামুনের বিরুদ্ধে করা মামলার শুনানি ২৯ এপ্রিল
তারেক রহমান ও তার ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন সহ অন্যান্যদের বিরুদ্ধে গুলশান থানায় দু’ ব্যবসায়ীর দুই কোটি তের লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় দায়ের করা পৃথক দুই মামলা গ্রহণ করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত।
বুধবার ঢাকার মহানগর হাকিম মো. মিজানুর রহমান মামলা দুইটির এজাহার গ্রহণ করে ২৯ এপ্রিল মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
গুলশান থানায় ৮১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করাস মামলার বাদি পঞ্চগড়ের মার্শাল ডিস্টিলারিজ এর সত্ত্বাধিকারী হারুন ফেরদৌসী এবং অপর মামলাটির বাদি রেজা কনষ্ট্রাকশনের মালিক মো. আফতাবউদ্দিন।
ওই দুই মামলায় তারেক রহমান, গিয়াসউদ্দিন আল মামুন, মামুনের ব্যবসায়িক পার্টনার খাম্বা লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বাবুল কাজী, ওয়ান কম্পোজিট মিলস্ লিঃ এর পরিচালক এনামুল হক মামনী ও মামুনের মালিকানাধীন রহমান নেভিগেশনের ম্যানেজার গিয়াস উদ্দিন কাইয়ুম, সাবেক সাংসদ খায়রুল কবির খোকন, ওবায়দুল কাদের সোহেল, মামুনের একান্ত সচিব কামরুজ্জামান মাহবুব ও মোটা তারেককে আসামি হিসাবে দেখানো হয়েছে।
