২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর পবায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক

রাজশাহীর পবা উপজেলার হুজরীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ রেজাউল করীমকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

এদিকে দুর্গাপুরে সাবেক বিএনপি সাংসদ নাদিম মোস্তফার সহযোগী শফিকুল ইসলাম আজমকেও আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর সদস্যরা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে দেওয়ান মোহাম্মদ রেজাউল করীমকে আটক করে। যৌথ বাহিনীর সদস্যরা তার রাধানগরের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল উদ্ধার করে।

পবা থানা পুলিশ জানায়, আটক চেয়ারম্যান রেজাউল করীমের বিরুদ্ধে সন্ত্রাস, দুর্নীতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে।

মঙ্গলবার যৌথ বাহিনীর সদস্যরা সন্ধ্যায় তাকে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আটক করে রাধানগর নিয়ে যায়। 

পবা থানা পুলিশের এসআই আতিকুজ্জামান জানান, তাকে ওই রাতে র‌্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে পবা থানায় সোর্পদ করা হয়। তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে দুর্গাপুর থানা পুলিশ জানায়, উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের সামনে থেকে শফিকুল ইসলাম আজমকে আটক করা হয়। আটক শফিকুল সাবেক সাংসদ নাদিম মোস্তফার ঘনিষ্ঠ সহযোগী।

দুর্গাপুর থানার এস এম মুকুল মিয়া জানান, শফিকুল তার বাহিনী নিয়ে দুর্গাপুরে বিভিন্ন অপকর্ম চালিয়েছে। সাবেক সাংসদের আস্থাভাজন হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারেনি।

মঙ্গলবার সে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তার অফিসে গিয়ে লাঞ্ছিত করার চেষ্টা করে। খবর পেয়ে দুর্গাপুর থানার দারোগা সেখান থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র, ছিনতাই, মেয়েদের উত্যক্ত করার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে  কারাগারে পাঠানো  হয়েছে।