২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে একশ ২৭ কোটি টাকা দুর্নীতির দায়ে মামলার সিদ্ধান্ত

বিএনপি নেতা ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১১ জন সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে একশ ২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার দুর্নীতির অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

কমিশন সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসসহ রাজউকের সাবেক ও বর্তমান কর্মকর্তারা রাজধানীর ধানমণ্ডি, গুলশান, বনানী ও নিউ ইস্কাটন এলাকার ১৮ টি পরিত্যক্ত বাড়ি পরস্পর যোগসাজসে বিনা দরপত্রে ২০০১ সালের নির্ধারিত মূল্যে বিক্রি করে।

এ ১১ কর্মকর্থা হলেন, রাজউকের নির্বাহী প্রকৌশলী কাজী রিয়াজুল মনির, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের সাবেক প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহম্মেদ, রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী, সাবেক পরিচালক (অর্থ) হুমায়ুন কবির, সাবেক সদস্য (বর্তমান সচিব গৃহায়ণ ও গণপূর্ত) এস এম জাফরুল্লাহ, সাবেক পরিচালক (এস্টেট) বর্তমানে সোনার গাঁও হোটেলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম নবী, রাজউকের সাবেক সচিব (বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ) মীর মোশরারফ হোসেন, সাবেক সদস্য (বর্তমানে সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) শহীদ আলম, প্রধান প্রকৌশলী মোঃ এমদাদুল হক, পূর্বাচল শহর উন্নয়ন প্রকল্প পরিচালক আব্দুস সাদেক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়াউদ্দিন আহম্মেদ। 

কমিশন অভিযোগ করে, স্পষ্ট নির্দেশনা এবং নীতিমালা লংঘন করে বাড়িগুলো বিক্রির ফলে উল্লিখত ব্যক্তিরা সরকারের একশ ২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার ক্ষতি সাধন করেছেন।