ব্রাহ্মণবাড়িয়া সফর করলেন সেনা প্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সফর করেছেন।
বুধবার সকাল সোয়া ১০ টায় স্থানীয় পুলিশ লাইন ময়দানে হেলিকপ্টার থেকে নেমে তিনি সার্কিট হাউজে যান এবং পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় উদ্ধর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
তবে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
