২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ওয়ার্ড কমিশনার হিরণ জেলগেট থেকে আবার আটক

জামিন নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগার থেকে বের হওয়ার সময় নগরীর ওয়ার্ড কমিশনার মোহাম্মদ হোসেন হিরণকে আবারও আটক করেছে যৌথবাহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 01:13 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

এর আগে যৌথবাহিনী গত ১৫ জানুয়ারি ১৪ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কমিশনার হিরণকে নগরীতে তার বাসা থেকে গ্রেপ্তার করেছিল। পরে তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় খুলশী থানা পুলিশ।

এই মামলায় তিনি শনিবার আদালত থেকে জামিন লাভ করেন।

মঙ্গলবার কারাগার থেকে বের হয়ে আসার সময় যৌথ বাহিনীর সদস্যরা আবার তাকে আটক করে।

খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই ফেরদৌস আহমেদ ওয়ার্ড কমিশনার হিরণকে আটক করার কথা স্বীকার করে বলেন, যৌথ বাহিনীর সদস্যরা তাকে সন্ধ্যায় আটক করে থানায় হস্তান্তর করেছে।