২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অপহরণ ও ধর্ষণ মামলায় চার জনের যাবজ্জীবন

সিলেটের কোম্পানীগঞ্জে গৃহবধূ অপহরণ ও ধর্ষণের অভিযোগ চারজনকে যাবজ্জীবন ও ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষনের জন্য তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া, অপহরণের দায়ে আসামিদের আরো ১৪ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিটেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 09:55 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জসিম উদ্দিন মঙ্গলবার এ রায় দেন।

আসামিরা হলো বনপুর গুচ্ছ গ্রামের ভুট্টো মিয়া, ওয়াব আলী, নূর গণি ও বনশ্রী আদর্শ গ্রামের দেলোয়ার হোসেন। এছাড়া কামালবস্তি গ্রামের ফারুক আহমদকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০২ সালের ২৯ এপ্রিল রাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিজয়পাড়–য়া গ্রামের এক গৃহবধূকে আসামীরা অপহরণ করে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।

বাদীর এজহারের ভিত্তিতে আদালতে অভিযোগ গঠনের পর ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেওয়া হয়।