২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ট্রলারে দুর্বৃত্তদের হামলা, আহত ৩

বরগুনা জেলার বিষখালী নদীতে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে মালবাহী একটি ট্রলারে দৃর্বৃত্তদের হামলায় তিনজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ট্রলারের মাঝি বাবুল (৪০), রফিক (২৫) এবং খলিলকে (২৫) প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সকাল সাড়ে ১১ টার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে খলিলের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 01:45 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বামনা থানা পুলিশ মালামালসহ ট্রলারটি উদ্ধার করেছে।

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রফিক ও বাবুল জানিয়েছেন, মঙ্গলবার ভোরে ঝালকাঠী জেলা থেকে দোকানিদের মালামাল ট্রলারে করে বরগুনায় নিয়ে আসছিলেন তারা। পথে বেতাগীর বিষখালী নদীতে একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তারা মাঝি খলিলকে উপুর্যপরি কুপিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। সন্ধ্যা সাতটা নাগাদ খলিলের জ্ঞান না ফেরায় টাকার অংক জানা যায়নি। 

এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএ খালেকের সঙ্গে ঢাকা থেকে যোগাযোগ করা হলে নফহবংি২৪.পড়স --কে তিনি বলেন, পূর্ব শত্র“তার জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তারা ট্রলারটি উদ্ধার করার পর মালিক এসে তা নিয়ে গেছে। আহতদের বরিশালে পাঠানো হয়েছে।