২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য ৪ দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৯ এপ্রিল

এরশাদের বিরুদ্ধে ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং, রাডার ক্রয়, শিল্প ব্যাংকের ঋণ মওকুফ এবং টেলিফোন সংযোগ সংক্রান্ত দুর্নীতির মামলার পরবর্তী সাক্ষ্য হবে ২৯ এপ্রিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 12:00 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ঢাকার বিশেষ বিভাগীয় জজ মালিক আবদুল্লাহ আল আমিনের আদালতে মামলা দুটির  বিচারকাজ চলছে।

মঙ্গলবার মামলা দুটির সাক্ষ্য গ্রহণের সময় দ্বিতীয় সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিভিশনের বর্তমান প্রকৌশলী ইকবাল আহমেদ আদালতে সাক্ষ্য দেন।

তবে ৮১ টি উপজেলায় টেলিফোন সংযোগ সংক্রান্ত দুর্নীতির মামলায় কোন সাক্ষী আদালতে আসেননি।

এরশাদ সকাল ১০টা ১৭ মিনিটে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন এবং বেলা ১১ টা ২০ মিনিটে আদালত ছেড়ে যান।