২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর কাঁটাবনে ছিনতাইয়ের কবলে সাংবাদিক

রাজধানীর শাহবাগ থানা এলাকার কাঁটাবনে সোমবার রাতে বার্তা সংস্থা নফহবংি২৪.পড়স এর বার্তা সম্পাদক অরুন দেবনাথ ছিনতাইকারীদের কবলে পড়েন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 12:21 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি সনি এরিকসন মোবাইলফোন সেট এবং মানিব্যাগসহ দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

অরুন দেবনাথ জানান, রাত সাড়ে নয়টার দিকে তিনি ধানমণ্ডিতে অবস্থিত নিজের অফিস থেকে অ্যালিফেন্ট রোড হয়ে রিক্সায় শাহবাগ আজিজ সুপার মার্কেটে যাচ্ছিলেন। পথে কাঁটাবন মোড় পার হওয়া মাত্র ৪/৫ ছিনতাইকারী তার রিক্সার গতিরোধ করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন খান রাত সাড়ে ১১ টায় নফহবংি২৪.পড়স কে জানান, মাদকাসক্ত ছিনতাইকারীরা এর সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে।