২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজীপাড়ায় ছিনতাইকারীর ছুরিতে মুক্তিযোদ্ধা আহত

রাজধানীর কাফরুল থানা এলাকার কাজীপাড়ায় সোমবার ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাদশা মিয়া (৫৫) নামে এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 09:38 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ৬৯৮/২ পশ্চিম ইব্রাহীমপুরের বাসিন্দা।

পুলিশ জানায়, বাদশা মিয়া সকাল পৌনে ৬টার দিকে কাজীপাড়া স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চার/পাঁচজন ছিনতাইকারী পেটে ও হাতে ছুরিকাঘাত করে তার কাছে থাকা দুই হাজার টাকা এবং একটি মোবাইলফোন সেট নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়।

বাদশা মিয়ার ছেলে রাশেদুল ইসলাম নফহবংি২৪.পড়সকে জানান, তার বাবা শেরপুরের নকলায় স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন।

এ ব্যাপারে কাফরুল থানায় রাতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।