পঞ্চগড়ে আগুনে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি
জেলার আটোয়ারী উপজেলার মধ্য বলরামপুর গ্রামে সোমবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮টি বাড়ি--ঘরসহ সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। ক্ষয়--ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
দমকল বাহিনী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পঞ্চগড় দমকল বাহিনী ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুনে শেষ হয়ে যায় গ্রামের ২৮টি ঘর--বাড়ি।
বর্তমানে গ্রামের লোকজন পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
