২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ১০ দিন পর নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

দশ দিন আগে বাবাকে মাঠে খুঁজতে গিয়ে নিখোঁজ ১১ বছরের কিশোর তাপস বিশ্বাসের মাটি চাপা দেওয়া লাশ টেনে তুলেছে কুকুর। সোমবার বেলা তিনটার দিকে তাপসের বাড়ি পাটকেলঘাটা থানার রাঢ়িপাড়ায় মাঠের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 06:57 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

পুলিশ জানায়, ১০ দিন আগে ষষ্ঠ শ্রেণীর ছাত্র তাপস তার বাবা হরেন বিশ্বাসকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেনি। সোমবার একদল কুকুর তাদের বাড়ির পাশের একটি মাঠ থেকে তাপসের গলিশ লাশ টেনে তুলে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি মাটি চাপা দিয়ে রেখেছিল বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে টুপল বিশ্বাস ও তার মা কমলা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত তাপসের চাচা নরেন্দ্র বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।