জয়পুরহাটে জেএমবি সদস্য সন্দেহে একজনকে গ্রেফতার
জয়পুরহাটে জেএমবি সদস্য সন্দেহে জিয়াউল হক জিয়া (২৫) নামে একজনকে রোববার রাতে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।
ক্ষেতলাল থানার এসআই নুর জানান, জেএমবির কথিত আঞ্চলিক কমান্ডার মোন্তেজার রহমানের ভাগ্নে জিয়াউল হক জিয়া জেএমবির নানা কাজে সহায়তা করে আসছিল সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারকৃত জিয়া জেলা সদরের পলিকাদোয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
