গিয়াসউদ্দিন আল মামুন পাঁচ দিনের রিমান্ডে
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বিকেল চারটা চল্লিশ মিনিটে মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা অস্ত্র মামলায় এ বি এম আবদুল ফাত্তাহ পাঁচ দিনের এ রিমান্ডের আদেশ দেন।
মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবেদনে বলা হয়েছে রোববার রাত সোয়া দুইটায় পুরনো ডিওএইচএস এর ৬ নম্বর সড়কের ৭৮ নম্বরে নিজ বাসা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। রাতে তার বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেলে মামুনের স্ত্রী দরজা খুলে দেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়।
ওই অভিযানে পলিথিনে মোড়ানো একটা স্পেনিশ পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহিনী। মামুনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহারুম খান এবং বাদি এসআই কাজী আব্দুল আওয়াল।
সোমবার বিকেল চারটার একটু আগে মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এ বি এম আবদুল ফাত্তাহর এজলাসে শশ্র“মণ্ডিত মামুনকে আনা হয়। এসময় তার পরনে ছিল ধূসর টি--শার্ট ও ছাই রঙা ট্রাউজার। তাকে কোনো বুলেটপ্র“ফ জ্যাকেট বা হেলমেট পরানো হয়নি।
এর আগে একটি প্রিজন ভ্যানে কড়া পুলিশি প্রহড়ায় মামুনকে আদালতে আনা হয়। এ সময় অনেকেই তাকে চিনতে গিয়ে হোঁচট খান। এমনকি কাঠগড়ায় দাড়ানো মামুনকে চেনার জন্য তার মালিকানাধীন টেলিভিশন চ্যানেল ওয়ানের সাংবাদিক-কর্মকর্তাদের মধ্যে কাওকে কাওকে কানাঘুষা করতে দেখা যায়।
যৌথবাহিনীর হেফাজতে থাকাকালে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ভ্রু কুঞ্চিত করে মামুন শুধু বলেন--‘পরে বলব’। এসময় তিনি ওকালতনামায় স্বাক্ষর করেন ও তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম এর সঙ্গে কিছু সময় কথা বলেন।
ব্যারিস্টার ফখরুল ইসলাম এবং ঢাকা বারের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খানসহ অর্ধ শতাধিক আইনজীবী মামুনের পক্ষে মামলা পরিচালনায় অংশ নেন।
এর আগে যৌথবাহিনী সোমবার সকালে মামুনকে ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশের হাতে তুলে দেয়।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরুম খান নফহবংি২৪.পড়স কে জানান, ডিওএইচএস এর বাসা থেকে একটি লাইসেন্সহীন পিস্তল ও আট রাউন্ড গুলিসহ মামুনকে গ্রেপ্তার করা হয়।
