নারায়নগঞ্জে কারখানা শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে ২০জন আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কারখানা শ্রমিকদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
শ্রমিকদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার গুলি চালালে চার শ্রমিক গুলিবিদ্ধ হন। আহত মোট ২০ জনকে ঢাকা পঙ্গু হাসপাতাল ও নারায়নগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল আলম নফহবংি২৪.পড়স কে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার রাতে মেঘনা গ্র“পের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইবার ইণ্ডাস্ট্রিজের দুই মহিলা শ্রমিক বাথরুমে গেলে ওই কারখানারই দুই নিরাপত্তাকর্মী উকি মারে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল সাতটায় শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে আনসার সদস্যরা ছয় রাউণ্ড গুলি চালালে চার শ্রমিক গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউনাইটেড ফাইবার ইণ্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) হারুন অর রশিদ নফহবংি২৪.পড়স কে বলেন, শ্রমিক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষের সময় কোনও গুলির ঘটনা ঘটেনি এবং কেউ গুলিবিদ্ধ হয়নি।
