২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিয়াসউদ্দিন আল মামুনকে ক্যান্টনমেন্ট থানায় আনা হয়েছে

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে যৌথবাহিনী সোমবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 11:37 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহারুন খান নফহবংি২৪.পড়স কে জানান, ডিওএইচএস এর বাসা থেকে একটি লাইসেন্সবিহীন পিস্তল ও আট রাউন্ড গুলিসহ মামুনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

ক্যান্টনমেন্ট থানার সাব ইন্সপেক্টর মো. হোসাইন নফহবংি২৪.পড়স কে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, সোমবার দুপুরের পরে যেকোন এক সময়ে মামুনকে আদালতে পাঠানো হবে।

ওই থানার এ এস আই এবি সিদ্দিকী জানান, রোববার গভীর রাতে (রাত সাড়ে তিনটা) মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।