মৌলভীবাজারে জাল টাকাসহ একজন আটক
কুলাউড়া উপজেলার ধর্মদা গ্রাম থেকে রোববার সন্ধ্যায় ৫০ হাজার টাকার জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া সুমন আহমেদের (২৫) বাড়ি খুলনার দৌলতপুর উপজেলার কাসিমপুর গ্রামে।
র্যাব--৯ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদে সুমন জানায়, দীর্ঘদিন থেকে সে জাল টাকার ব্যবসা করছে। ঢাকা থেকে জাল টাকা এনে সে মৌলভীবাজারে বিক্রি করে।
র্যাব সার্জেন্ট এমএ বাসেত জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
