২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামি মৌসুমে সাড়ে বারো হাজার মে.টন ইউরিয়া আমদানির সিদ্ধান্ত

আগামী মৌসুমে হাড়ে বারো হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কমিটির প্রধান অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, পানি উপদেষ্টা মেজর জে.(অব.) মতিউর রহমান, যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন, স্থানীয় সরকার উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইকবাল এবং শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।

শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী জানান, বর্তমানে সারের কোনো সংকট নেই। এই সার আমদানি করা হচ্ছে আগামী মৌসুমে যাতে সার সংকট না হয়।

বৈঠক সূত্রে জানা গেছে প্রস্তাবটি আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রস্তাব উত্থাপন করা হবে।