২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

সিরাজগঞ্জ ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষকসহ নয়জন নিহত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের দুর্ঘটনায় মারা গেছে আটজন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৯ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 05:52 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সিরাজগঞ্জ পুলিশের বরাত দিয়ে নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানান, রোববার ভোর পাঁচটা ১০ মিনিটে ঢাকা থেকে রংপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক যমুনা সেতুর পশ্চিম প্রান্তের সংযোগ সড়ক হোড়গাঁতী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের সাতজন আরোহী মারা যায়। আহত হয় কমপক্ষে ১০ জন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাহেল (২৫) নামের একজন মারা যায়। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জনৈক রাইজুলের ছেলে। এ ছাড়া নিহত আরও দুজনের নাম জানা গেছে। এরা হলেন ঠাণ্ডু (৩৮) ও শহীদুল (৩৫)।

পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, মিরপুর উপজেলার হালসা এলাকায় রোববার সকালে বাসের চাপায় আরিফুজ্জামান সান্টু (৩৫) নামের একজন মারা গেছেন। তিনি আলমডাঙ্গা মহিলা কলেজের গণিত বিভাগের শিক্ষক ছিলেন।

উপজেলার পোড়াদহ গ্রামের বাড়ি থেকে সকাল সাড়ে ৯টার সময় মোটর সাইকেলে করে কলেজে যাচ্ছিলেন। মিরপুর - আলমডাঙ্গা সড়কের হালসা বাজারের কাছে আসার পর কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।