২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৭০ ফুট দীর্ঘ ক্রিকেট ব্যাট উন্মোচন

আকিজ গ্র“পের পানীয় লেমু’র তৈরি ৭০ ফুট দীর্ঘ ক্রিকেট ব্যাট কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে শনিবার বিকালে। নির্মাতা প্রতিষ্ঠান এই ব্যাটটিকে পৃথিবীর দীর্ঘতম বলে দাবি করছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সমুদ্র সৈকতে বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান এই ক্রিকেট ব্যাট আনুষ্ঠানিকভাবে উম্মোচন করেন।

অনুষ্ঠানে আকরাম খান বলেন, “ক্রিকেটই আজ সারাবিশ্বে বাংলাদেশকে একনামে পরিচয় করিয়ে দিয়েছে। এটাই ক্রিকেটের বড় সাফল্য।”

আকিজ গ্র“পের পরিচালক শেখ জামাল উদ্দিন দাবি করেন, তাদের ক্রিকেট ব্যাটটি পৃথিবীর দীর্ঘতম। এর আগে এলজি কোম্পানে ৫০ ফুট দীর্ঘ একটি ব্যাট তৈরি করেছিল।

বাংলাদেশ ক্রিকেট দলকে বাংলাদেশের মানুষের শুভেচ্ছা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ‘লেমু বিগ ব্যাট বুম!’ নামের কর্মসূচির মিডিয়া পার্টনার এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান শামসুল হুদা।

ব্যাটটি আগামী ২৬ মার্চ পর্যন্ত কক্সবাজার থাকবে। তারপর তা ঢাকার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে সংরক্ষণের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে হস্তান্তর করা হবে। এই সময়ে পর্যটকদের জন্য থাকবে উম্মুক্ত মঞ্চে বাউল সংগীতের ব্যবস্থা।

এই ক্রিকেট ব্যাটে বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনায় অন্তত ২০ লাখ বাংলাদেশী স্বাক্ষর করবেন। শুক্রবার সেটি নিয়ে আসা হয় কক্সবাজারে।