২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পাসপোর্ট দালাল আটক

রাজশাহী মহানগরীর কাঁটাখালি এলাকা থেকে পাসপোর্ট অফিসের দালাল ও স্বপন হত্যা মামলার আসামী একরামুল হক ওরফে একরামকে আটক করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 08:07 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

শনিবার বিকেলে রাজশাহী র‌্যাবের একটি দল কাঁটাখালি এলাকার মহাসড়কের পাশে একটি আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করে। একরামের বাড়ি মহানগরীর শেখপাড়ায়।

র‌্যাব কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তানভীর জানান, আটক একরাম দীর্ঘদিন থেকে রাজশাহী পাসপোর্ট অফিসের দালালদের নিয়ন্ত্রন করত। সে এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

সম্প্রতি মহানগরীর শেখপাড়ায় ঘটে যাওয়া স্বপন হত্যাকাণ্ডের সঙ্গেও একরাম জড়িত বলে র‌্যাব জানায়।