চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশনে আগুন
চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশনের স্টোর রুমে শনিবার দুপুর পৌনে ২টার দিকে আগুন লেগে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। দমকল বাহিনী এবং হাই কমিশন সূত্রে এ খবর জানা যায়।
খুলশী এলাকায় কমিশনের তিন তলা ভবনের নিচতলার স্টোর রুমে দুপুরে আগুন লাগে। নষ্ট হয়ে যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে কিছ্রু পুরোনো দলিলপত্র, আসবাবপত্র, কয়েকটি কম্পিউটার ও একটি এয়ার কন্ডিশনার।
সহকারী হাই কমিশনার সুব্রত ভট্টাচার্য বলেছেন, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
