২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সর্বহারা দুই গ্র“পের সংঘর্ষে একজন নিহত

রায়গঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামে শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত দুই সর্বহারা গ্র“পের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ফজলার রহমান (৩৮) রামগঞ্জের ধানাইনগরের ইউপি সদস্য মাজেদা বেগমের স্বামী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 09:55 AM

Updated : 26 Apr 2022, 02:09 PM

পুলিশ এ ঘটনায় সর্বহারা সদস্য হায়দারকে গ্রেপ্তার করেছে। সে এখন পুলিশি হেফাজতে রায়গঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও এলাকাবাসী জানান, পুর্ব শত্র“তা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সর্বহারা সদস্য হায়দার আলী ও নিহত ফজলার রহমান গ্র“পের মধ্যে শুক্রবার রাতে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে হায়দার ও তার সহযোগীরা ফজলারকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ পরে হায়দার আলীকে গ্রেপ্তার করে।

পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়দার আলী জানান, এ ঘটনায় ইউপি সদস্য ও ফজলারের স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেছেন।

স্থানীয়রা আরো জানায়, প্রায় এক সপ্তাহ আগে তাড়াশ থানা পুলিশ শহিদুল নামে এক সর্বহারা সদস্যকে আটক করে। হায়দার আলীর লোকজন এই গ্রেপ্তারের ঘটনায় ফজলারকে সন্দেহ করে ও শহিদুলের জামিনের ব্যাপারে চাপ দেয়। এতে ফজলার রাজি না হওয়ায় প্রতিপক্ষরা শুক্রবার গভীর রাতে তার ওপর হামলা চালায়।