২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপি নেতা সৈয়দ মঞ্জুর হোসেন মারা গেছেন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মঞ্জুর হোসেন শুক্রবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহে .......... রাজেউন)। তার বয়স হয়েছিল ৮০। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 11:16 AM

Updated : 26 Apr 2022, 02:09 PM

নিহতের পরিবার জানায়, গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার শমরিতা হাসপাতালে ও পরে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ফুসফুস ও কিডনীর সমস্যায়ও ভুগছিলেন।

চাঁপাইনবাবাগঞ্জ ২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন। বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় মঞ্জুর হোসেন প্রথমে শিল্প ও পরে পানি সম্পদ প্রতি মন্ত্রী ছিলেন।

তার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও এলডিপি নেতা আহমেদ উল্লাহ চৌধুরী গভীর শোক ও জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানানো হয়, রোববার সৈয়দ মঞ্জুর হোসেনর লাশ ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হবে।