সরাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মালিহাতা এলাকায় ঢাকা--সিলেট মহাসড়কে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও এর চালক গুরুতর আহত হয়েছেন।
নিহতের নাম আবদুল কাইয়ুম (৩০)। তিনি বায়োফার্মার বিক্রয় প্রতিনিধি হিসাবে নাসিরনগরে কর্মরত ছিলেন। গুরুতর আহত এসিআই ফার্মাসিউটিকেলের বিক্রয় প্রতিনিধি কামরুল ইসলামকে (২৮) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কামরুল জানান, আশুগঞ্জ থেকে আসার পথে একটি দ্রুতগামী বাস তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে সেটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান কায়ূম।
