২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জেলার ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 09:51 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

যৌথবাহিনী সূত্র জানায়, শুক্রবার দুপুরে ফটিকছড়ির বিবিরহাটে একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, সাবেক এই ইউপি চেয়ারম্যান একই ইউনিয়নের অপর এক সাবেক চেয়ারম্যান আলমগীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ আছে।