২৬ মার্চ জাতীয় প্যারেড চলাকালে যান চলাচলের নির্দেশনা
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ চলার সময় জাতীয় প্যারেড স্কোয়ারের আশপাশের রাস্তায় যান চলাচলের নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আমন্ত্রিত অতিথিদের গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন যেসব সড়কে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলাচল বন্ধ থাকবে সেগুলো হচ্ছে : খেজুর বাগান ক্রসিং থেকে জিয়া উদ্যান ক্রসিং হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর; শ্যামলী শিশু মেলা থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি; বিজয় সরণি ক্রসিং-- জিয়া উদ্যান ক্রসিং--ক্রিসেন্ট লেক হয়ে প্রধানমন্ত্রী ভবন ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে রোকেয়া সরণি পর্যন্ত। এসব সড়কে চলাচলকারী যানবাহন মালিক ও চালকদের বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্যারেড শেষে বিভিন্ন মন্ত্রণালয়ের গাড়িবহর চারটি ভাগে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারটি স্থানে ‘ স্ট্যাটিক ডিসপ্লে’ করবে। এই চারভাগের গাড়ির প্রদক্ষিণের রাস্তা হচ্ছে:
প্রথম ভাগ : বিজয় সরণি -- জিয়া উদ্যান -- লেকরোড -- আসাদ গেট -- মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত -- সায়েন্স ল্যাবরেটরি -- এলিফ্যান্ট রোড -- শাহবাগ মোড় -- শিশু পার্ক --মৎস ভবন -- হাইকোর্ট -- আবদুল গনি রোডের পশ্চিম প্রান্ত -- জিরো পয়েন্ট -- স্টেডিয়াম গাছতলা-- রাজউক ভবন হয়ে স্টেডিয়ামের পূর্ব গেট দিয়ে পল্টন ময়দানে প্রবেশ।
দ্বিতীয় ভাগ : বিজয় সরণি -- জিয়া উদ্যান -- লেক রোড -- ডানে মোড় -- কলেজ গেট -- শ্যামলী -- কল্যানপুর -- দারুস সালাম -- ডানে মোড় -- মিরপুর ১ -- মিরপুর ১০ -- বামে মোড় -- মিরপুর ১১ -- মিরপুর ১২ -- ইউটার্ন -- মিরপুর ১০ -- রোকেয়া সরণি -- খেজুর বাগান -- মানিক মিয়া এভিনিউ পশ্চিম প্রান্ত -- শুক্রাবাদ -- কলাবাগান -- নিউমার্কেট -- আজিমপুর -- পলাশি।
তৃতীয় ভাগ : বিজয় সরণি -- র্যাংগস ভবন -- জাহাঙ্গীর গেট -- ফ্লাইওভার -- বনানী -- কাকলী -- ডানে মোড় -- গুলশান ২ -- গুলশান ১ -- শুটিং রেঞ্জ -- আড়ং -- তেজগাঁ নাবিস্কো -- সাতরাস্তা -- রেইনবো ক্রসিং (এফডিসি) -- হোটেল সোনারগাঁও -- ডানে মোড় -- কাওরান বাজার -- ফার্মগেট -- বামে মোড় -- ইন্দিরা রোড -- মানিক মিয়া এভিনিউ -- রাজধানী স্কুল।
চতুর্থ ভাগ : বিজয় সরণি -- জাহাঙ্গীর গেট -- মহাখালি ফাইওভার -- কাকলী -- এয়ারপোর্ট রোড -- উত্তরা আব্দুল্লাহপুর -- ইউটার্ন -- এয়ারপোর্ট গোল চত্বর -- প্রগতি সরণি -- কুড়িল বিশ্ব রোড -- রামপুরা ব্রিজ -- মৌচাক -- মালিবাগ -- শাহজাহানপুর -- কমলাপুর রেল স্টেশন।
এ ছাড়া ভোর ৫টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত গাবতলি আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসাবে ঢাকা এয়ারপোর্ট রোড - আব্দুল্লাহপুর ক্রসিং- আশুলিয়া সড়ক হয়ে যানবাহন চলাচল করতে বলা হয়েছে। টাঙ্গাইল ও আরিচা থেকে ঢাকামুখী গাড়ি আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে।
