২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবকের লাশ উদ্ধার

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রাম থেকে পুলিশ শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 05:24 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ খোরশেদ আলম নফহবংি২৪.পড়স কে জানান, পুলিশ নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু সকালে একটি কৃষি ক্ষেতের মধ্যে ওই যুবকের লাশ দেখতে পেয়ে কোতয়ালি থানা পুলিশকে খবর দেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।