২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওয়া ভবনে যৌথবাহিনীর তল্লাশি

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় বনানীর হাওয়া ভবনে শুক্রবার সকালে তল্লাশী চালিয়েছে যৌথবাহিনী । সেখান থেকে তারা কয়েকটি সিডি ও কিছু কাগজপত্র উদ্ধার করে নিয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 02:14 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

হাওয়া ভবনের কর্মকর্তা রেজাউল নফহবংি২৪.পড়স কে জানান, যৌথবাহিনী বৃহস্পতিবার মধ্যরাতে বনানীর হাওয়া ভবনে এসে সারারাত সেখানে অবস্থান করে। সকালে কয়েকজন আনসার সদস্যের উপস্থিতিতে তারা হাওয়া ভবনে তল্লাশি শুরু করে।

নিরাপত্তা রক্ষী মোহাম্মদ বাতেন মিয়া জানান, ভবনের দোতলা ও তৃতীয়তলায় ঢুকে যৌথবাহনী সিডি ও কাগজপত্র নিয়ে যায়।

সাড়ে সাতটার দিকে যৌথবাহিনী চলে যায়।

বর্তমানে হাওয়াভবনে কয়েকজন আনসার ও পুলিশ মোতায়েন রয়েছে।

৭ মার্চ তারেক রহমান গ্রেপ্তারের পর দিন গুলশান থানা পুলিশ চাঁদাবাজির তদন্তে হাওয়া ভবনে তল্লাশি চালায়।